সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই আর্লিং হালান্ডের নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। অসলোতে নেশনস লিগের ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চেই বসে ছিলেন পর্তুগিজ তারকা। তার জায়গায় শুরুর একাদশে সুযোগ পাওয়া গনসালো রামোস গোল করে দলকে এনে দেন গুরুত্বপূর্ণ জয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পর্তুগাল। ১৭তম মিনিটে পেদ্রো নেতোর ক্রস থেকে নিচু কোনাকুনি শটে গোল করে দলকে এগিয়ে দেন জোয়াও ফেলিক্স। ওয়েলসের বিপক্ষে আগের ম্যাচেও পর্তুগালের জয়সূচক গোলটি করেছিলেন এই ফরোয়ার্ড।
তবে পিছিয়ে পড়ার পর দ্রুতই ম্যাচে ফেরে নরওয়ে। ৫১তম মিনিটে গোল করে ব্যবধান সমতায় ফেরান আর্লিং হালান্ড। নেশনস লিগে এটি ছিল তার ২২তম গোল। এই গোলের মাধ্যমে প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রোনালদো ও সার্বিয়ার আলেক্সান্দার মিত্রোভিচের চেয়ে সাত গোল এগিয়ে গেলেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।
হালান্ডের গোলের মাত্র তিন মিনিট পরই আবার এগিয়ে যায় পর্তুগাল। নরওয়ের গোলরক্ষক ওরজান নিল্যান্ডের ভুল পাস কেড়ে নিয়ে গোল করেন গনসালো রামোস। শেষ পর্যন্ত তার সেই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। দ্বিতীয়ার্ধে আরও একবার গোল করেছিলেন রামোস। নিল্যান্ডের আরেকটি ভুলের সুযোগ নিয়ে বল জালে পাঠান তিনি। তবে ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।
ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে রামোস বলেন, প্রত্যেক মুহূর্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমি ডাক পেলে কী করতে পারি এবং দলে কী অবদান রাখতে পারি, সেটা দেখানো। এটা ছিল দলের জন্য আমার নিদর্শন শুধু গোল নয়, মাঠে আমি যা করি সবকিছুই।
এদিকে, পর্তুগালের হয়ে ওয়েলসের বিপক্ষে শুরুর একাদশে থাকা রোনালদো এবার পুরো ম্যাচই কাটিয়েছেন বেঞ্চে। আগের ম্যাচে দ্বিতীয়ার্ধে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল।
এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে পর্তুগাল। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় নরওয়ে। একই পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে ডেনমার্ক। তারা ২-০ গোলে হারিয়েছে ওয়েলসকে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit