মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনায় রাজধানী দোহাসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরণের বিকট শব্দে বহু স্থানে ঘরবাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে। এ ঘটনায় অনেকেই প্রথমে এটিকে ভূমিকম্প কিংবা নতুন কোনো হামলা বলে মনে করেন। খবর গালফ নিউজ ও সিনহুয়ার।

তবে এক বিবৃতিতে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বৃহৎ গ্যাসক্ষেত্র রাসলাফফানের ভেতরে প্রযুক্তিগত ত্রুটির কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জন আহত হয়েছেন। এছাড়া ১৮ জন এখনও নিখোঁজ রয়েছেন। আহতদের উদ্ধারের পাশাপাশি নিখোঁজদের সন্ধানে কাতারের বিশেষ বাহিনী জোরালো অভিযান চালিয়ে যাচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পরও দুর্ঘটনাস্থলের বাইরে গ্যাস বা অন্য কোনো বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেনি। ঘটনার কিছুক্ষণ পর কাতার পুলিশ জানায়, বিস্ফোরণে কয়েকজন হতাহত হয়েছেন।

কিউএনবি/অনিমা/২২ জুন ২০২৬,/সকাল ১০:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit