বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৮০ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকা বিল্ট-ইন স্ক্রিন রেকর্ডার ব্যবহার করে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা যায়। এজন্য স্ক্রিন রেকর্ডার চালু করে অডিও রেকর্ডিং অপশন সক্রিয় করতে হবে। এরপর কল শুরু করলে কথোপকথন রেকর্ড হবে এবং কল শেষ হওয়ার পর ফাইলটি গ্যালারিতে সংরক্ষিত থাকবে। তবে কিছু ডিভাইসে নিরাপত্তাজনিত কারণে ইন্টারনাল অডিও রেকর্ড না-ও হতে পারে। সেক্ষেত্রে স্পিকার মোড ব্যবহার করতে হতে পারে।

ফোনের নিজস্ব রেকর্ডিং সুবিধা কাজ না করলে অনেকেই থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা এ ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। অ্যাপ ডাউনলোডের আগে রিভিউ, প্রাইভেসি পলিসি এবং প্রয়োজনীয় পারমিশন যাচাই করা জরুরি। কারণ কিছু অ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

অন্যদিকে, অ্যাপলের কঠোর নিরাপত্তানীতির কারণে আইফোনে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা তুলনামূলক কঠিন। আইওএসে সরাসরি কল রেকর্ডিংয়ের কোনো সুবিধা নেই। অনেক ব্যবহারকারী ম্যাকবুক বা অন্য ডিভাইসের সাহায্যে স্পিকার মোডে কথোপকথন রেকর্ড করে থাকেন, যদিও এতে অডিওর মান কিছুটা কমে যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, কোনো ব্যক্তির অনুমতি ছাড়া কল রেকর্ড করা অনেক দেশে আইনগত ঝুঁকির কারণ হতে পারে। তাই কল রেকর্ড করার আগে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি নেয়া উচিত। এছাড়া রেকর্ড করা ফাইলে ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য থাকতে পারে। ফলে এসব ফাইল নিরাপদে সংরক্ষণ এবং প্রয়োজন হলে পাসওয়ার্ড বা এনক্রিপশন ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৬,/সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit