বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ২ সেনাসদস্য মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত

দুই ঘণ্টা পর স্বাভাবিক হলো ফেসবুকের ডেস্কটপ সেবা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৭৩ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : দীর্ঘ প্রায় দুই ঘণ্টার বিভ্রাটের পর আবারও স্বাভাবিক হয়েছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণ। রবিবার বিকেল সাড়ে ৩টার পর থেকে ব্যবহারকারীরা পুনরায় ওয়েবসাইটের মাধ্যমে প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে সক্ষম হন।

এর আগে, একই দিন দুপুর দেড়টার পর থেকে ফেসবুকের ওয়েব সংস্করণে লগইন করতে গিয়ে সমস্যায় পড়েন অনেক ব্যবহারকারী। কেউ কেউ ওয়েবসাইট ও অ্যাপ লোড হতে বিলম্ব, আবার অনেকে নিউজফিড হালনাগাদ না হওয়ার অভিযোগ জানান।

বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, রবিবার দুপুর দেড়টার পর থেকেই ফেসবুকের বিভিন্ন সেবা নিয়ে ব্যবহারকারীদের অভিযোগ দ্রুত বাড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যেই অভিযোগের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পায়।

ব্যবহারকারীদের অভিযোগ অনুযায়ী, মোবাইল অ্যাপে তেমন কোনো বড় সমস্যা দেখা না গেলেও ফেসবুক ও মেসেঞ্জারের ওয়েব সংস্করণে প্রবেশ করতে গিয়ে অনেকেই সম্পূর্ণ অচল অবস্থার মুখোমুখি হন। বিশেষ করে বার্তা আদান-প্রদান, নিউজফিড দেখা এবং অন্যান্য ওয়েবভিত্তিক সেবা ব্যবহারে বিঘ্ন ঘটে।

অবশেষে প্রায় দুই ঘণ্টা পর ফেসবুকের ডেস্কটপ সেবা পুনরায় সচল হয় এবং ব্যবহারকারীরা স্বাভাবিকভাবে প্ল্যাটফর্মটি ব্যবহার করতে শুরু করেন। তবে কী কারণে এই বিভ্রাট ঘটেছিল, সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি মেটা।

 

 

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৬,/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit