সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ইউক্রেন যুদ্ধের সমালোচনাকারী রুশ সাংবাদিককে সাড়ে ৮ বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধের সমালোচনা করায় সাবেক এক সাংবাদিককে সাড়ে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়া। বুধবার মস্কোর একটি আদালত তার বিরুদ্ধে এই রায় ঘোষণা করে। মারিনা ওভস্যানিকোভা নামে কারাদণ্ডপ্রাপ্ত ওই সাংবাদিক রাষ্ট্রীয় টিভিতে কাজ করতেন। রুশ সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর জন্য অভিযুক্ত করা হয়েছিল। 

মূলত ইউক্রেনে সৈন্য পাঠানোর পরপরই রাশিয়ায় একটি আইন গৃহীত হয়। ওই আইনের অধীনে রুশ সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো একটি ফৌজদারি অপরাধ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ওই বছরের জুলাই মাসে রাশিয়ার রাজধানীতে একটি পোস্টার হাতে নিয়ে দাঁড়ান মারিনা ওভস্যানিকোভা। সেখানে লেখা ছিল, ‘(রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির) পুতিন একজন খুনি। তার সৈন্যরা ফ্যাসিস্ট। (ইউক্রেনে) ৩৫২ জন শিশু নিহত হয়েছে। তোমাকে থামাতে আর কত শিশুকে মরতে হবে?’

এ ঘটনার পর তাকে আটক করা হয় এবং পরে গৃহবন্দি করা হয়। কিন্তু গৃহবন্দি থাকা অবস্থায় নিজের মেয়েকে নিয়ে ফ্রান্সে পালাতে সক্ষম হন ওভস্যানিকোভা। এরপরও রাশিয়ান কর্তৃপক্ষ তাকে ওয়ান্টেড তালিকায় রেখেছে এবং তার অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছে। বার্তা সংস্থা এপি বলছে, ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে রুশ কর্তৃপক্ষ ভিন্নমতের মানুষের বিরুদ্ধে দমনপীড়ন বাড়িয়েছে ও মারিনাকে দেওয়া কারাদণ্ড সেই দমনপীড়নের সর্বসাম্প্রতিক উদাহরণ।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit