মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ  দুর্যোগে দুর্গত মানুষের পাশে রাঙামাটি ছাত্রদল, আশ্রয়কেন্দ্রে শুকনা খাবার বিতরণ ডোমারে খালের পানি প্রবাহ বন্ধ করায় হাজার হাজার একর জমি অনাবাদি থাকার আশংকা মেসি-সালাহর লড়াই মোবাইলে দেখবেন যেভাবে আমিরাতের লটারিতে বাজিমাত, রাতারাতি কোটিপতি প্রবাসী প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা মেসি-সালাহ দ্বৈরথে শেষ আটের টিকিট কার? চট্টগ্রাম, রংপুরসহ ৪ বিভাগের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা ট্রাম্পের মিমকয়েনে ধস, ক্ষতির মুখে প্রায় ১০ লাখ বিনিয়োগকারী

ত্রিশালে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪১ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিয়ারপুরে মৃত প্রায় ধরার খাল (বৈলর খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন। 

শনিবার দুপুরে ঢাকা থেকে সড়কপথে ত্রিশালে এসে পৌঁছান। ঝড় বৃষ্টির মধ্যে প্রথমে তিনি ধরার খালের ফলক উন্মোচন করেন। 

পরে খালের পাড়ে নেমে কোদাল দিয়ে মাটি কেটে খনন কাজের সূচনা করেন। এরপর তিনি খালের পাশে একটি তালগাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৩.১ কিলোমিটার দীর্ঘ এই খালটি ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর খনন করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে এটি প্রায় মরা খালে রূপ নেয়।

গাছ রোপণ ও খননস্থল পরিদর্শনের পর প্রধানমন্ত্রী খালের পাশে স্থাপিত মঞ্চে স্থানীয় জনগণের উদ্দেশে বক্তব্য দেন।

অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মীরা তাঁকে উষ্ণ করতালিতে স্বাগত জানান।

স্থানীয় নারী, প্রান্তিক কৃষক ও শিশুরাও কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বারবার করতালি দিয়ে তাঁকে অভিবাদন জানান।

এর আগে সকাল ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয় থেকে সড়ক পথে গাড়িবহর নিয়ে যাত্রা শুরু করে তিনি।

কিউএনবি/অনিমা/২৩.০৫.২০২৬/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit