রবিবার, ২৪ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

কঠোর অবস্থানে ইইউ, সহজে মিলবে না আশ্রয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে ইউরোপমুখী অভিবাসী ঢল। চলতি বছরে গেল কয়েক মাসেই ইতালি, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে আশ্রয় নিয়েছেন কয়েক লাখ অভিবাসনপ্রত্যাশী। এ অবস্থায় অবৈধ অভিবাসন ঠেকাতে বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে চুক্তিতে স্বাক্ষর করল ইউরোপের দেশগুলো। 

চুক্তি অনুযায়ী ইতালি, স্পেন, জার্মানি কিংবা যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে বর্তমানে অবৈধ অভিবাসন প্রত্যাশী ও আশ্রয়প্রার্থীরা যেভাবে ঢুকে পড়েছেন তা যেকোনো মূল্যে ঠেকানোর প্রক্রিয়া শুরু করা হবে। আক্রান্ত দেশগুলো যাতে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাহী সংস্থা ও ইউরোপীয় কমিশন জোটের আইন প্রণয়নকারী সংস্থা ইইউর পার্লামেন্টের সঙ্গে আলোচনায় বসে অবৈধপথে অভিবাসনপ্রত্যাশী ঢল থামাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে, সে বিষয়টি প্রধান্য পেয়েছে বুধবারের বৈঠকে।

ইইউ’র পার্লামেন্টের তথ্য বলছে, গত কয়েক বছর ধরে ভূমধ্যসাগর ও আটলান্টিক সাগর পাড়ি দিয়ে ইতালি, গ্রিস, স্পেন ও ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য এবং বিভিন্ন রুটে স্থলপথ দিয়ে পূর্ব ইউরোপের সীমান্ত দিয়ে জার্মানি, ফ্রান্স, সুইডেনসহ বিভিন্ন দেশে ঢুকে পড়েছে এশিয়া, আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশীরা। কোনো কাগজপত্র ছাড়া অবৈধভাবে প্রবেশ করা বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশীর চাপ কমাতে এই চুক্তিটির কোনো বিকল্প দেখছেন না ইইউ’র শীর্ষ নেতারা।

অভিবাসন প্রত্যাশীদের কারণে ইউরোপজুড়ে উগ্র ডানপন্থী ও বর্ণবাদী দলগুলো আবারো মাথাচাড়া দিয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ নিয়ে বৃহস্পতিবার স্পেনের গ্রানাডায় ইইউয়ের সদস্যরাষ্ট্রগুলোর অভিবাসনমন্ত্রীদের মধ্যে বৈঠকের কথা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit