মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মেক্সিকো ঢেউয়ের সামনে ইকুয়েডর শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, এবার তাকেই ছুরিকাঘাতে হত্যা করল স্বামী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা

অস্ট্রেলিয়া ক্রিকেটের ২১তম শিরোপা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে টানা তৃতীয়বার এবং মোট ষষ্ঠবার এই ট্রফি জিতেছে অস্ট্রেলিয়ার নারী দল। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার পর শুধু প্রথম আসরে তারা ফাইনাল খেলেনি। দ্বিতীয় আসর থেকে শুরু করে প্রতিবারই ফাইনাল খেলেছে তারা।

এদিকে নারী ও পুরুষ মিলিয়ে ক্রিকেটে ২১টি ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। যেখানে তাদের ধারে কাছে কেউ নেই। নারীরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ২০১০, ২০১২, ২০১৪, ২০১৮, ২০২০ এবং ২০২৩ সালে। টি-টোয়েন্টি ছাড়াও সাতবার ওয়ানডে বিশ্বকাপও জিতেছে অস্ট্রেলিয়ার নারী দল। ১৯৭৮ সাল থেকে শুরু করে ১৯৮২, ১৯৮৮, ১৯৯৭, ২০০৫, ২০১৩ এবং সবশেষ ২০২২ সালের চ্যাম্পিয়নও তারাই। এদিকে অস্ট্রেলিয়ার পুরুষ দলও কম যায়না। ওয়ানডে বিশ্বকাপে তাদের ধারেকাছে নেই কেউ।

পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে পাঁচবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ আর ২০১৫ সালে শেষবার ওয়ানডে শিরোপা জিতেছিল অজিরা। এছাড়াও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে অস্ট্রেলিয়া। এদিকে বিশ্বকাপ ছাড়াও ২০০৬ এবং ২০০৯ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জয় করেছে অস্ট্রেলিয়া পুরুষ দল। নারীদের ১৩ এবং পুরুষদের ৮ শিরোপা মিলিয়ে অস্ট্রেলিয়ার মোট শিরোপা দাঁড়ায় ২১টি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit