রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪৪ Time View
আন্তর্জাতিক ডেস্ক  : ইউক্রেন জুড়ে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার দিনভর এই হামলায় অন্তত ১০ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। এদিন বিকাল পর্যন্ত দফায় দফায় এই হামলা চলে। ফলে মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।আল জাজিরার খবর অনুসারে, ইউক্রেনের দক্ষিণ-পূর্ব দিকের শহর দিনিপ্রোতে একটি বড় মিসাইল হামলা হয়। সেখানকার গভর্নর ওলেকজান্ডার হাঞ্জা জানান, এই হামলায় ৬ জন মারা গেছেন এবং ২৯ জন আহত হয়েছেন। মূলত একটি স্কুল, ব্যবসাপ্রতিষ্ঠান, সাধারণ মানুষের বাড়িঘর ও গাড়ির ওপর এই হামলা হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া তাদের সাধারণ স্থাপনায় আঘাত হেনেছে। সেখানে উদ্ধারকাজ চলছে। তিনি ইউরোপকে নিজেদের সুরক্ষাব্যবস্থা আরও শক্ত করার আহ্বান জানান।

অন্যদিকে, জাপোরিঝিয়া শহরে একটি যাত্রীবাহী মিনিবাসে ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে দুই পুরুষ ও এক নারীর মৃত্যু হয়। সাত বছরের এক শিশুসহ আহত হয় আরও ৮ জন। গভর্নর ইভান ফেডোরভ ওই রক্তাক্ত বাসের একটি ভিডিও পোস্ট করেছেন। বিকালে সেখানে আরেকটি ভ্যানে হামলা হলেও কেউ হতাহত হয়নি।

এছাড়া, উত্তর-পূর্ব শহর খারকিভেও বোমা হামলা হয়েছে। এতে ২৩ বছর বয়সী এক নারীর মৃত্যু হয় এবং ১০ জন আহত হন। মেয়র ইহর তেরেখভ জানান, হামলায় একটি ট্রাম ও ১৫টির বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে সেখানে আরও একটি বোমা পড়লেও সেটি ফাটেনি।

যুদ্ধ এখন পঞ্চম বছরে পড়ল। খারকিভ, দিনিপ্রো এবং জাপোরিঝিয়ার মতো বড় শহরগুলোতে প্রায়ই এমন হামলা হয়। তবে সর্বশেষ এই হামলার বিষয়ে রাশিয়া কোনো কথা বলেনি। দুই পক্ষই সাধারণ মানুষের ওপর হামলার কথা অস্বীকার করে আসছে।

কিউএনবি/অনিমা/৩০ জুন ২০২৬,/সকাল ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit