রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’!

ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিতে চরম চাপে পড়েছেন সাধারণ ইরানিরা। একদিকে দেশের ভেতরে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম, অন্যদিকে কৌশলগত হরমুজ প্রণালি দখলের মার্কিন ঘোষণায় তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।

ইরানে বর্তমানে এক ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে। উচ্চ মুদ্রাস্ফীতি ও স্থানীয় মুদ্রার মান ব্যাপক হারে কমে যাওয়ায় মানুষের জীবনযাত্রা ও দৈনন্দিন ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। বছরের পর বছর ধরে চলা অবরুদ্ধ অবস্থা, অভ্যন্তরীণ অব্যবস্থাপনা এবং চলমান যুদ্ধের নেতিবাচক প্রভাবে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। ভবিষ্যৎ নিয়ে তারা রীতিমতো হতাশ। সংঘাত নাকি কূটনৈতিক সমাধান—কোন দিকে পরিস্থিতি গড়াবে তা নিয়ে ধোঁয়াশা কাটছে না।

এরই মধ্যে নিউইয়র্কের এক সমাবেশে ট্রাম্প জানিয়েছেন, তিনি শিগগিরই হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। পরমাণু অস্ত্র অর্জন ঠেকাতে মার্কিনিদের গ্যাসের জন্য কিছুটা বেশি খরচ করাটা যৌক্তিক বলেও তিনি মন্তব্য করেন। এছাড়া মার্কিন নৌ অবরোধকে ‘ইস্পাতের দেয়াল’ আখ্যা দিয়ে ওই জলপথের ওপর পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করেছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকিতে কূটনীতির আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, টুইট বা নির্বাচনী ভাষণের মাধ্যমে হরমুজ দখল সম্ভব নয়।

দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিভাবাদি বলেন, হরমুজ সবসময় ইরানের ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ইরানি বাহিনীর নির্দেশ ছাড়া এটি খোলা বা বন্ধ হবে না। সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাগারিও মার্কিন দাবিকে বানোয়াট বলেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা চলছে না।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ শীর্ষ নেতারা নিহত হন। এর জেরে ইরানের পাল্টা আক্রমণের মধ্য দিয়েই মূলত বর্তমান যুদ্ধ পরিস্থিতির শুরু হয়।

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৬,/রাত ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit