রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

স্পোর্টস ডেস্ক : কলকাতার যুবভারতী স্টেডিয়ামে লড়াই করেও হেরে গেল ভারত। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে ভারত হারে ৪-০ গোলের ব্যবধানে।

ব্রাজিলের বিপক্ষে ভারত কত গোল খাবে তা নিয়ে ম্যাচের আগ থেকেই আলোচনা হচ্ছিল। দিন শেষে চার গোল খেলেও ভারতের লড়াই মন জয় করেছে ভক্ত-সমর্থকদের। ঘরের ছেলেরা সাধ্যমতো লড়াই করেছে।

ঘরের মাঠে ‍ভারত হারলেও গ্যালারিতে উপস্থিত হওয়া ৫০ হাজার দর্শক মুগ্ধ রায়ান-মনবীরদের লড়াই দেখে। কারণ ম্যাচে জেতা–হারার চেয়েও বড় হয়ে ওঠে ব্রাজিলের মতো প্রিয় দলের তারকাদের চোখের সামনে দেখতে পারা।

চোখের সামনে, সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ছুটছেন বল পায়ে—ভারতের মাটিতে এমন কিছু দেখাও চোখের শান্তি! যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে হাজির হওয়া দর্শকরা তাই মুগ্ধ। তারা হার জিতের চেয়ে খেলাটা উপভোগ করেছেন। খেলার শুরুতে ভিনিসিয়ুসের একটি শট ভারতীয় গোলকিপার গুরপ্রীত বাঁচানোর পরেই পুরো স্টেডিয়ামে চিৎকার শুরু। 

২৮ মিনিটে বক্সের ডান দিকে বল পেয়ে এস্তেভাও বাঁ পায়ের জোরালো শটে গোল নিশ্চিত করেন। গোল ফাঁকা থাকা সত্ত্বেও বল এসেছিল গুরপ্রীতের আয়ত্তে। কিন্তু জোড়ালো শটের কারণে তেমন কিছুই করার ছিল না গুরপ্রীতের। তার হাতের নীচে লেগে বল চলে যায় পোস্টে। 

এরপর ৪২ মিনিটেও সুযোগ তৈরি করেন এস্তেভাও। বক্সের মধ্যে পেদ্রোকে দুরন্ত পাস বাড়িয়েছিলেন তিনি। শট নেওয়ার জন্য যথেষ্ট সময়ও ছিল তার কাছে। পেদ্রোর শটের সময় স্রেফ পা বাড়িয়ে বল আটকাতে যান গুরপ্রীত। ডান হাতের গ্লাভসে লেগে বল জালে জড়িয়ে যায়। 

দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুসের পরিবর্তে খেলতে নামেন স্যামুয়েল লিনো। তিনি খেলতে নেমে দ্বিতীয়ার্ধে করেন দুই গোল। ৫৮ মিনিটে বাঁ দিক থেকে মাউরো জুনিয়রের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ে জায়গা বানিয়ে জোরালো শটে বল জালে পাঠান লিনো। এরপর খেলার একিবারে শেষ মুহুর্তে, রেফারি শেষ বাঁশি বাজার আগে গোল করেন লিনো। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit