শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর বিজয় সরণির ব্যস্ত সড়কে প্রতিদিন ফুল, পানি ও বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করেন পথশিশু, বয়স্ক নারী ও সুবিধাবঞ্চিত বেশ কিছু মানুষ। প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি ওই পথ দিয়ে যাওয়ার সময় দূর থেকে নিয়মিত তাকে সালাম দেন তারা।

প্রধানমন্ত্রীও নিয়মিত তাদের সালাম গ্রহণ করেন। যাতায়াতের পথে এসব মানুষকে দেখার পাশাপাশি তাদের জীবন-জীবিকা ও অসহায়ত্বের বিষয়টিও তার নজর এড়ায়নি। শনিবার (৩ অক্টোবর) তাদের সালাম গ্রহণের পাশাপাশি খোঁজখবর নেওয়ার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে বিজয় সরণিতে থাকা এসব মানুষের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে আতিকুর রহমান রুমন দুপুরে তাদের ডেকে বিজয় সরণির একটি রেস্টুরেন্টে খাবারের ব্যবস্থা করেন। সেখানে পথশিশু, বয়স্ক নারীসহ সুবিধাবঞ্চিত মানুষ একসঙ্গে দুপুরের খাবার খান। হঠাৎ করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন আয়োজন পেয়ে আনন্দিত ও অভিভূত হন তারা। তাদের কয়েকজন বলেন, প্রধানমন্ত্রী আমাদের সালাম গ্রহণ করেন, এটিই জানতাম না। তিনি আমাদের কথা মনে রেখে খাবারের ব্যবস্থা করবেন, কখনো ভাবেননি।

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit