রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি?

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানার বুকে সৌদি জোটের বিমান হামলা ভয়াবহ ধ্বংসাত্মক রূপ ধারণ করেছে। বোমা বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠেছে সাধারণ মানুষের আবাসিক এলাকাগুলো, আর ধূলিস্যাৎ হয়েছে একাধিক বেসামরিক স্থাপনা। কিন্তু এই ধ্বংসস্তূপের বুক চিরে তৈরি হয়েছে এক বিশাল ভূরাজনৈতিক পটপরিবর্তন। 

ইয়েমেনি সশস্ত্র বাহিনী হুতি সব বাধা ও আকাশ হামলাকে বুড়ো আঙুল দেখিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাইজ প্রদেশের দিকে।

প্রাপ্ত সংবাদ অনুযায়ী, তাইজের উত্তরাঞ্চল থেকে শুরু করে পূর্ব ও দক্ষিণাঞ্চল জুড়ে চলছে হুতির সামরিক অভিযান। সৌদি সমর্থিত সেনা বহর এবং তাদের সামরিক নেতৃত্বকে সরাসরি নিশানা করে একের পর এক নিখুঁত অপারেশন পরিচালনা করছে হুতি। 

তাইজের সৌদি যুদ্ধবিমানগুলোর বোমাবর্ষণ বিগত যেকোনো সময়ের চেয়ে তীব্রতর হলেও তা হুতির অগ্রযাত্রাকে এক মুহূর্তের জন্যও থামাতে পারেনি। সামরিক বিশ্লেষকদের মতে, যেকোনো মুহূর্তে মানে এক দিনের ব্যবধানেই তাইজের অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত ‘আল-তুর্বাহ’ এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ চলে যেতে পারে হুতির হাতে। আর আল-তুর্বাহর পতন মানেই পুরো তাইজ প্রদেশের ওপর প্রতিরোধ সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়ে হুতির নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করা।

সূত্র: আল মায়াদিন 

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৬,/সকাল ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit