রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার সতর্ক করে বলেছেন, দেশটির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে।

গতকাল শনিবার (৩ অক্টোবর) ৭০ বছর বয়সি স্টাইনমায়ার প্রেসিডেন্ট হিসেবে তার শেষ জার্মানি একত্রীকরণ দিবস-এর ভাষণে গত তিন দশকেরও বেশি সময়ের রাজনৈতিক পরিবর্তনের বিষয়গুলো তুলে ধরেন।

ব্রেমেনে আয়োজিত অনুষ্ঠানে স্টাইনমায়ার বলেন, “আমি ভেবেছিলাম সবাই ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে৷ কিন্তু এখন দেখছি, ডানপন্থি উগ্রবাদের সমর্থকরা হলোকাস্টের শিকার ব্যক্তিদের স্মৃতি মুছে ফেলার চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করতাম আমাদের গণতন্ত্র সুরক্ষিত, কিন্তু এখন দেখছি তা নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে।”

স্টাইনমায়ারের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় ও শেষ মেয়াদ ২০২৭ সালের মার্চ মাসে শেষ হবে। তিনি উল্লেখ করেন যে, ১৯৮৯ সালে শুরু হওয়া পরিবর্তনের পর তার প্রত্যাশা যতটা ছিল, বাস্তবে তার চেয়ে কম অর্জন হয়েছে।

তিনি বলেন, সেই প্রত্যাশার মধ্যে ছিল উদারনৈতিক গণতন্ত্রের আরও অগ্রগতি এবং আন্তর্জাতিক সহযোগিতার অপরিহার্য প্রয়োজনীয়তার বিষয়টি৷ তবে তিনি স্বীকার করেন যে, এই পথে “কঠিন বা তিক্ত সব বাধার” সম্মুখীন হতে হয়েছে।

নিজের উত্তরসূরিকে স্টাইনমায়ার সতর্ক করে বলেছেন, প্রেসিডেন্টের পদটি “হালকাভাবে নেওয়ার মতো কোনো বিষয় নয়।” তিনি বলেন, আগামী বছরগুলোতে সামাজিক সংহতি বজায় রাখা এবং দেশের ঐক্য রক্ষা করা আরও কঠিন ও চ্যালেঞ্জিং হয়ে উঠবে।

শনিবার দিনের শুরুতে ব্রেমেনের সেন্ট পিটার্স ক্যাথিড্রালে একটি যৌথ ধর্মীয় প্রার্থনাসভার মধ্য দিয়ে জার্মানি একত্রীকরণ দিবসের আনুষ্ঠানিক উদযাপন শুরু হয়। এতে প্রেসিডেন্ট স্টাইনমায়ার, চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

জার্মানির পুনরেকত্রীকরণের ৩৬তম বার্ষিকী উপলক্ষে রবিবার পর্যন্ত ব্রেমেনে ৫৫০টিরও বেশি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উদযাপনের আয়োজন জার্মানির ১৬টি রাজ্যের মধ্যে পর্যায়ক্রমে হয়ে থাকে৷ পার্লামেন্টের উচ্চকক্ষ ‘বুন্ডেসরাট’-এর সভাপতিত্ব যে বছর যে রাজ্য থাকে, তারাই এর আয়োজক হয়। বর্তমানে ব্রেমেন এই দায়িত্বে রয়েছে।

সূত্র: ডয়েচে ভেলে

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৬,/সকাল ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit