আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় আশুলিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে আশুলিয়ার ছয়তলা এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
প্রধান অতিথি ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো: দেলোয়ার হোসেন সরকারের উপস্থিতিতে ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোঃ আব্দুল হালিম মন্ডলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের মোঃ জাহিদুল ইসলাম ও হকার্স কল্যাণ সমিতির সভাপতি আবু সাইম সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মুনাজাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ১১:৫৫