সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

.ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তরুণদের দক্ষতা উন্নয়ন, শিক্ষা, ক্রীড়া, বেসামরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর উৎপাদন ও পারমাণবিক জ্বালানি খাত নিয়ে ছয়টি বড় ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (১৫ আগস্ট) দিল্লির লালকেল্লা থেকে দেওয়া ভাষণে তিনি আগামী এক বছরে দেশের ১ কোটি তরুণকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ে দক্ষ করে তোলার উদ্যোগের কথা জানান। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে অনলাইন কোচিং, আধুনিক বেসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক বাহিনী গঠন, শিশুদের জন্য দেশব্যাপী ক্রীড়া প্রতিভা অন্বেষণ, সেমিকন্ডাক্টর উৎপাদন সম্প্রসারণ এবং ২০৪৭ সালের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ১০০ গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্য ঘোষণা করেন।

১ কোটি তরুণকে এআই প্রশিক্ষণ

দেশের তরুণদের এআই প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বড় কর্মসূচি নেওয়ার ঘোষণা দেন মোদি।

তিনি বলেন, আগামী এক বছরে ১ কোটি তরুণকে এআই বিষয়ে দক্ষ করে তোলার জন্য কাজ করবে সরকার। এর মাধ্যমে ভারতের তরুণরা এআই খাতে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিনামূল্যে অনলাইন কোচিং

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং চালুর ঘোষণা দিয়েছেন মোদি।

তিনি বলেন, কোচিংয়ের খরচ দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি করে। তাই ডিজিটাল অবকাঠামো, দক্ষ শিক্ষক ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে তরুণদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিংয়ের একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা গড়ে তোলা হবে।

মোদি বলেন, এর ফলে কোচিংয়ের পেছনে পরিবারের বিপুল অর্থ ব্যয়ের চাপ কমবে এবং অভিভাবকেরা সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারবেন।

আধুনিক বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা

পরিবর্তিত নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় আধুনিক বেসামরিক প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

তিনি জানান, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের সঙ্গে বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থাকে যুক্ত করা হবে। সমসাময়িক সংকট মোকাবিলায় সক্ষম একটি বড় স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে সরকারের।

৫ থেকে ১৫ বছরের শিশুদের দেশব্যাপী ক্রীড়া প্রতিভা খোঁজা

ক্রীড়াক্ষেত্রে ভারতের অবস্থান আরও শক্তিশালী করতে ৫ থেকে ১৫ বছর বয়সি শিশুদের নিয়ে দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন মোদি।

তিনি বলেন, ২০৩৬ সালের অলিম্পিকে ভারতের অন্তত তিন-চতুর্থাংশ ইভেন্টে অংশগ্রহণের লক্ষ্য রয়েছে। বর্তমানে অলিম্পিকের প্রায় ৪০টি ক্রীড়া বিভাগে প্রায় ৩৫০টি ইভেন্ট থাকলেও ভারত অনেক ইভেন্টে যোগ্যতা অর্জন করতে পারে না।

নতুন কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্ভাবনাময় শিশুদের চিহ্নিত করে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা ভবিষ্যতে বিশ্বমানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে উঠতে পারে।

মোদি আরও বলেন, ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য ভারত শক্তিশালী দাবিদার। এ ছাড়া ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের কথাও উল্লেখ করেন তিনি।

বাড়বে সেমিকন্ডাক্টর উৎপাদন

ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর বিশ্বে সেমিকন্ডাক্টরের গুরুত্ব তুলে ধরে এই খাতে ভারতের স্বনির্ভরতা বাড়ানোর পরিকল্পনা জানান মোদি।

তিনি বলেন, ইলেকট্রনিক পণ্য, চিকিৎসা সরঞ্জাম ও পরিবহণ ব্যবস্থাসহ আধুনিক বিশ্বের প্রায় সব গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে চিপ অপরিহার্য।

মোদি জানান, ভারতে ইতোমধ্যে তিনটি বড় সেমিকন্ডাক্টর কারখানা স্থাপিত হয়েছে এবং এসব কারখানা থেকে রপ্তানির জন্য উৎপাদনও শুরু হয়েছে বলে তাকে জানানো হয়েছে।

আগামী ৭ থেকে ৮ বছরে আরও পাঁচ থেকে আটটি সেমিকন্ডাক্টর কারখানা চালু হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ঘোষণা

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উচ্চাভিলাষী লক্ষ্য ঘোষণা করেছেন মোদি।

তিনি বলেন, ২০৪৭ সালের মধ্যে ভারতের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১০০ গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সরকার।

এ ছাড়া চলতি দশকের মধ্যেই পাঁচটি নতুন পারমাণবিক চুল্লি চালুর পরিকল্পনার কথা জানান তিনি। এ বছর ভারত দ্রুত প্রজননশীল পারমাণবিক চুল্লি প্রযুক্তিতে সক্ষমতা অর্জন করেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী, যা পারমাণবিক জ্বালানিতে ভারতের স্বনির্ভরতার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন তিনি।

সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit