শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫৯ Time View

ক্যাপশন: দিনাজপুরের বোচাগঞ্জে ১৬ আগস্ট রবিবার উপজেলা পুকুরে পেনামাছ অবমুক্ত করার মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি পিনাক চৌধুরী

আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : ”রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরের বোচাগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করার পর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস কার্যালয় আয়োজিত র‌্যালির শুভ উদ্বোধন করেন দিনাজপুর -২ (বিরল বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

র‌্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে ইউএনও মারুফ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি পিনাক চৌধুরী। এছাড়াও সভায় ওসি মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার, মৎস্য চাষী মো. শাহীন আলম প্রমুখ।

এসময় উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কাশেম. সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুস সাত্তারসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলার শ্রেষ্ঠ ৩জন মৎস্য চাষীর হাতে সম্মাননা স্মারক তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit