শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৮২ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসুচির মধ্যদিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের (১৬-১৮আগস্ট পর্যন্ত) উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসুচির মধ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পোনামাছ অবমুক্তকরণ অন্যতম।

এ উপলক্ষে রোববার (১৬আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মুস্তাফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহিদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এছার উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, উপজেলা স্বেচ্ছাবেক দলের আহ্বায়ক মোখলেছুর রহমান নবাব, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মোল্লা প্রমুখ। এসময় উপজেলার শ্রেষ্ঠ মৎস্যচাষিদের মাঝে সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়। এর আগে উপজেলা পরিষদের পুকুরে ২৫কেজি বিভিন্ন জাতের পোনামাছ অবমুক্ত করা হয়।

 

কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit