বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় আশুলিয়ায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন জাতীয়তাবাদী মোটর চালক দলের নেতৃবৃন্দ। শনিবার রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় সংগঠনটির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 
সংগঠনটির থানা কমিটির সভাপতি মোহাম্মদ নূর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহেদ হোসেন আকাশ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান ব্যাপারীসহ অন্যান্য নেতাকর্মী। দোয়া ও মোনাজাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এ সময় সভাপতি মোহাম্মদ নূর হোসেন ভূঁইয়া বলেন, দেশের ও জাতির স্বার্থে খালেদা জিয়া কখনো আপস করেননি। এ কারণে তিনি মানুষের কাছে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সরকারের নানা ধরনের নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো দেশ ছেড়ে যাননি; বরং দেশের জনগণের কথা চিন্তা করে তাঁদের পাশেই থেকেছেন। তার আত্মার মাগফিরাত কামনায় সকলকে দোয়া করার আহবান জানান তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit