আশুলিয়ায় দম্পতি ও অনাগত সন্তান হত্যাকাণ্ড; ঘটনাস্থল পরিদর্শনে পিবিআই
Reporter Name
Update Time :
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
২৫
Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় স্বামী-স্ত্রী ও তাদের অনাগত সন্তান (ভ্রূণ) হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা জেলা। বুধবার বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম এন মোর্শেদ।
এ সময় তিনি জানান, প্রাথমিক তদন্তে পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মনিরুজ্জামান ওরফে হৃদয়কে গত ৯ সেপ্টেম্বর আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, মনিরুজ্জামান ওরফে হৃদয়ের বিরুদ্ধে বিভিন্ন সময়ে হত্যাসহ তিনটি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৪ সালে ফরিদপুরের নগরকান্দায় তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, ২০২২ সালে আশুলিয়ায় গণধর্ষণের পর হত্যার অভিযোগ এবং সর্বশেষ ২০২৬ সালের ৫ সেপ্টেম্বর আশুলিয়ায় পরকীয়ার জেরে স্বামী-স্ত্রী ও তাদের অনাগত সন্তানকে হত্যার অভিযোগে মামলা রয়েছে।
পুলিশ সুপার এম এন মোর্শেদ জানান, সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার লক্ষ্যে পিবিআই কাজ করছে।