শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬৬ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা, মৎস্যচাষীদের মাঝে পোনা মাছ বিতরণ ও সফল মৎস্যচাষীদের সম্মাননা প্রদান করা হয়।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পুকুরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।পোনা মাছ অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুল মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাহাবুদ্দিন আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমেন চাকমা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান, সফল মৎস্যচাষী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুল মোল্লা বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে মাছ চাষ করলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। মৎস্যচাষীদের সরকারি সহযোগিতা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার পাশাপাশি স্থানীয়ভাবে মাছের উৎপাদন বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।মৎস্য খাতে অবদান রাখায় উপজেলার  সেরা তিন মৎস্যচাষীকে সম্মাননা স্মারক প্রদান  করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা  উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, মাছ আমাদের আমিষের অন্যতম প্রধান উৎস। মৎস্যচাষের মাধ্যমে একদিকে যেমন মানুষের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বচ্ছলতা সৃষ্টি হচ্ছে। মাটিরাঙ্গার মৎস্যচাষীরা যাতে আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষ করতে পারেন, সে বিষয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
আলোচনা সভা শেষে মাটিরাঙ্গা উপজেলার মৎস্যচাষীদের মাঝে বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিতরণ করা হয়। একই সঙ্গে মৎস্য খাতে অবদান রাখায় উপজেলার  সেরা তিন মৎস্যচাষীকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু।
কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit