আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মার্কিন যুক্তরাষ্ট্রকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেছেন যে ওয়াশিংটনের শাসনব্যবস্থা এবং পররাষ্ট্রনীতি সম্পূর্ণভাবে ‘মিথ্যার’ ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
ইরান এবং বৃহত্তর মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন নীতির সমালোচনা করতে গিয়ে তিনি বিখ্যাত রুশ ঔপন্যাসিক ফিওদর দস্তয়ভস্কির কালজয়ী উপন্যাস ‘দ্য ব্রাদার্স কারামাজভ’-এর প্রসঙ্গ টেনে আনেন।
মার্কিন আন্তর্জাতিক নীতির চরম সমালোচনা করে বাঘাই বলেন, ওয়াশিংটনের পুরো নীতিগত কাঠামোই এখন অতিরিক্ত মাত্রায় মিথ্যাচারের ওপর নির্ভরশীল। এই প্রসঙ্গে তিনি দস্তয়েভস্কির একটি বিখ্যাত উক্তি উদ্ধৃত করে বলেন, যে ব্যক্তি নিজের কাছে মিথ্যা বলে এবং নিজের সেই মিথ্যাই বিশ্বাস করে, সে এমন এক পর্যায়ে পৌঁছায় যখন সে তার নিজের ভেতরের বা চারপাশের কোনো সত্যকেই আর আলাদা করতে পারে না।
এই সাহিত্যিক উদ্ধৃতির মাধ্যমে ইরানি মুখপাত্র মূলত বোঝাতে চেয়েছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গনে ক্রমাগত মিথ্যাচার করতে করতে এমন এক বিভ্রান্তিকর অবস্থায় উপনীত হয়েছে, যেখানে তারা নিজেরাই এখন আর বাস্তব সত্য ও মিথ্যার মধ্যে কোনো পার্থক্য করতে পারছে না।
সূত্র: আল-জাজিরা।
কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:৩৩