রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এই গল্পটি শুধু সাহসিকতার নয়, এটি অসম্ভবকে জয় করার এবং বিশ্বাসের এক জাদুকরী উপাখ্যান। এক পায়ে ভর দিয়ে, হাতে ক্রাঞ্চ আর লাঠি নিয়ে যিনি রুখে দাঁড়িয়েছিলেন দুর্বৃত্তের দলের বিরুদ্ধে, সেই বীরের নাম শেখ রহিমুল্লাহ। নেপালের রৌহতহাট জেলার রামপুরের এই ৩২ বছর বয়সী মানুষটি হয়তো কল্পনাও করতে পারেননি যে, তাঁর জীবনের এই মুহূর্তটি একদিন তাকে নিয়ে যাবে সোজা পবিত্র মক্কায়।

মাসকয়েক আগের কথা। সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে একটি ভিডিও। যেখানে দেখা যায়, এক প্রতিবন্ধী মুসলিম যুবক জীবনের ঝুঁকি নিয়ে রক্ষা করার চেষ্টা করছেন একটি মসজিদ। এক পা নেই তো কি হয়েছে, মনোবল তো পাহাড়সম! ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় গোটা মুসলিম বিশ্বে। সৌদি আরবের সাধারণ কর্মী ও অ্যাক্টিভিস্টদের হৃদয়ে গভীর রেখাপাত করে সেই দৃশ্য। তারা পণ করেন, এই বীরকে খুঁজে বের করতেই হবে। শুরু হয় ডিজিটাল দুনিয়ায় এক অভাবনীয় সন্ধান।

আর সেই খোঁজ শেষ পর্যন্ত সফল হয়! গত ৫ আগস্ট, ২০২৬। সৌদি দাতা এবং আয়োজকদের উদ্যোগে অবশেষ অলৌকিক এক স্বপ্ন বাস্তব হয়। বাবা-মাকে সঙ্গে নিয়ে যখন সৌদি আরবের মাটিতে পা রাখেন শেখ রহিমুল্লাহ, তখন মক্কা ও মদিনার সাধারণ মানুষ ও বাসিন্দারা তাঁকে বরণ করে নেন উপচে পড়া ভালোবাসা আর উপহারের ডালি দিয়ে। ওমরাহ পালনের সেই পবিত্র মুহূর্তগুলোর কথা মনে করে আজও চোখের কোণে জল জমে যায় এই বীরের।

তবে এখানেই শেষ নয়। কেরালার তরুণ কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ রফির ভাষ্যমতে, সৌদি যুবকদের এই উদ্যোগ কেবল ওমরাহতেই সীমাবদ্ধ থাকেনি। বদর অ্যাসোসিয়েশন স্বেচ্ছায় এগিয়ে এসেছে রহিমুল্লাহর পাশে। হারিয়ে যাওয়া একটি পায়ের বদলে খুব শীঘ্রই তাকে দেওয়া হবে একটি আধুনিক কৃত্রিম অঙ্গ বা প্রোস্টেটিক লিম্ব। যা বদলে দিতে পারে তাঁর বাকি জীবনটার গতিপথ।

​ গত ১৪ আগস্ট, বুকভরা কৃতজ্ঞতা আর জীবনের সবচেয়ে সুন্দর কিছু স্মৃতি নিয়ে নেপালে ফিরে গেছেন রহিমুল্লাহ ও তাঁর পরিবার। 

সূত্র: আরব নিউজ 

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৬,/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit