রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২২ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের নকআউটে প্রথম জয়ের ইতিহাস গড়ল মিশর। পেনাল্টি শ্যুটআউটে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে মোহামেদ সালাহর দল। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফলাফল না আসায় খেলা নিষ্পত্তি হয় টাইব্রেকারে। শুরুতে দুটি টসেই জিতে যান মিশরের অধিনায়ক সালাহ। সবাইকে চমকে দিয়ে তিনি আগে পেনাল্টি নিতে পাঠান অস্ট্রেলিয়াকে।

কেন, সেটার প্রমাণ মিলল একটু পরই। টাইব্রেকারে প্রথম শট নিতে এসে লক্ষ্যভ্রষ্ট হন অস্ট্রেলিয়ার হ্যারি সাউটার। এরপর একে একে গোল করেন দুই দলের খেলোয়াড়রা। তৃতীয় শট নিতে আসা সালাহ নিজে নেন সাহসী এক পেনাল্টি, পানেনকা শটে বল জড়ান জালে। তার ঠিক পরেই অস্ট্রেলিয়ার লুকাস হেরিংটনের শট বাইরে চলে যায়। এরপর আবদেল মাজিদ গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে বল ঠেলে দেন জালে। আর তাতেই ৪-২ ব্যবধানে টাইব্রেকার জিতে নেয় মিশর।

নির্ধারিত সময়ের খেলাতেও এগিয়ে ছিল মিশরই। ১২ মিনিটে এগিয়ে গিয়েছিল দলটি। বক্সের ডান পাশে ফ্রি কিক থেকে কারিম হাফিজের ক্রসে হেডে গোল করেন ইমাম আশুর। এই গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় দল দুটি। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে সেটপিস থেকে গোল করে অস্ট্রেলিয়া সমতায় ফেরে আত্মঘাতী গোলে। সে গোলটি আসে মোহামেদ হানির কাছ থেকে, যা এবারের বিশ্বকাপে তার দ্বিতীয় আত্মঘাতী গোল।

ইনজুরি সময়ে জয়সূচক গোলের কাছাকাছি চলে গিয়েছিল মিশর। সালাহর পাসে অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাথিউ রায়ানকে একা পেয়ে গিয়েছিলেন রাবিয়া, তবে তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। শেষমেশ ম্যাচ গড়ায় অতিরিক্ত সময় ও টাইব্রেকারে, যেখানে শেষ হাসি হাসে মিশরই। তাতে ইতিহাসও গড়া হয়ে গেছে ফারাওদের। বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো জয় তুলে নিয়েছে আরব-আফ্রিকার এই দেশ। শেষ ষোলতে এবার তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের বিজয়ী দল।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit