রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, এবার তাকেই ছুরিকাঘাতে হত্যা করল স্বামী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫৮ Time View
ডেস্ক নিউজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী দুলালী বেগমকে (৫০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্বামী বিরাজ মিয়াকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। স্ত্রীকে হত্যার পর পালানোর চেষ্টাকালে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার দরবস্ত ইউনিয়নের গোশাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুলালী বেগম উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গা গ্রামের দুলু মিয়ার মেয়ে। গ্রেফতার বিরাজ মিয়া কাটাবাড়ী ইউনিয়নের সদর কলোনী গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে ১৯ বছর আগে শাশুড়ি হত্যার অভিযোগও রয়েছে। তার স্ত্রী দুলালী বেগমই ওই মামলায় কারাগার থেকে তাকে জামিন করিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার দিকে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী দুলালীর বুকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে স্বামী বিরাজ। এতে ঘটনাস্থলেই মারা যান দুলালী। অবস্থা বেগতিক দেখে পাশের জমিতে পাটক্ষেতে আত্মগোপন করেন বিরাজ। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে তাকে আটক করে থানায় নেয় পুলিশ।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, ২০০৭ সালে বিরাজের বিরুদ্ধে তার শাশুড়ি সেলিনা বেগমকে হত্যার অভিযোগে একটি মামলা হয়। নিহত সেলিনা বেগমের ভাই মামলাটি দায়ের করেছিলেন। সেই মামলায় কারাগারে থাকাকালে স্ত্রী দুলালী বেগম তাকে জামিনে মুক্ত করিয়েছিলেন।

তিনি বলেন, ছেলে বাদী হয়ে অভিযুক্ত বাবা বিরাজ মিয়াকে আসামি করে হত্যা মামলা দায়ের কারেছেন। মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক আসামিকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

কিউএনবি/অনিমা/৩০ জুন ২০২৬,/দুপুর ২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit