মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয় লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৯ Time View
আন্তর্জাতিক ডেস্ক  : যুক্তরাষ্ট্র যদি নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পালন করে, তবে ইরানও তাদের কথা রাখবে। সোমবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি আমেরিকাকে সতর্ক করে বলেছেন, ইরানকে কোনো হুমকি দেওয়া হলে তার কড়া জবাব দেওয়া হবে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘পারস্পরিক সমঝোতা একটি দ্বিমুখী রাস্তা। আমেরিকা চুক্তির শর্ত মানলে, আমরাও নিজেদের প্রতিশ্রুতি পালন করব।’ তিনি কারও নাম উল্লেখ না করে হোয়াইট হাউসের দিকে ইঙ্গিত করে বলেন, অহেতুক অভিযোগ ও ভিত্তিহীন হুমকির জবাব ইরান যুক্তি দিয়ে এবং অত্যন্ত কঠোরভাবে দেবে।

এদিকে, পারমাণবিক বিষয়ে আলোচনার জন্য আমেরিকার একটি প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে। ইরানের একটি দলও সেখানে যাচ্ছে। মধ্যপ্রাচ্য বিশ্লেষক জেসন ক্যাম্পবেল জানান, আমেরিকার এই পদক্ষেপ প্রমাণ করে যে তারা ইরানের সাথে আলোচনা এগিয়ে নিতে সত্যিই আগ্রহী।

তবে দোহায় এখনই দুই পক্ষের মধ্যে সরাসরি কোনো বৈঠক হচ্ছে না। তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা শুরু করবে। বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে কথার লড়াই চলতে থাকলেও এই গুরুত্বপূর্ণ আলোচনা সামনে এগিয়ে যেতে পারে।

কিউএনবি/অনিমা/৩০ জুন ২০২৬,/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit