রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪৫ Time View
আন্তর্জাতিক ডেস্ক  : ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭১৯ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সোমবার এ তথ্য জানিয়েছেন।রদ্রিগেজের তথ্য অনুযায়ী, এ দুর্যোগে অন্তত ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। গত বুধবার ভূমিকম্প আঘাত হানার পর থেকে এ পর্যন্ত ৬০৯টি আফটারশক অনুভূত হয়েছে। সোমবারও একটি শক্তিশালী আফটারশক অনুভূত হলেও এতে নতুন করে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা আশঙ্কা প্রকাশ করে বলেছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত প্রাণহানির সংখ্যা ১০ হাজার বা তারও বেশি হতে পারে। সংস্থাটির মূল্যায়ন অনুযায়ী, এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় ৪৪ শতাংশ।

এদিকে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এখনো চলমান রয়েছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে সময়ের সঙ্গে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কিউএনবি/অনিমা/৩০ জুন ২০২৬,/সকাল ১১:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit