মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয় লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৬ Time View
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোতে ওঠার ঐতিহাসিক সাফল্য উদযাপনে মঙ্গলবার সারাদেশে জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।সোমবার রাতে তিনি এ ঘোষণা দেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় দলের এই স্মরণীয় জয় উদযাপনের সুযোগ করে দিতেই বিশেষ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেষ বত্রিশের ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ১-১ গোলে সমতা ছিল। এরপর ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে প্যারাগুয়ে। এই জয়ের পর দেশজুড়ে শুরু হয় আনন্দ-উল্লাস।

কোচ গুস্তাভো আলফারোর অধীনে প্যারাগুয়ে বিশ্বের অন্যতম শক্তিশালী দল জার্মানিকে বিদায় করে বড় চমক দেখিয়েছে। তাই এই সাফল্যকে দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

সরকার জানিয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী প্রেসিডেন্টের প্রতি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ তিনটি অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণার ক্ষমতা রয়েছে। সেই আইনি ক্ষমতা ব্যবহার করেই এই বিশেষ জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে।

সূত্র: গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/৩০ জুন ২০২৬,/সকাল ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit