শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
উত্তেজনার মধ্যেই রাহুলের ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইট, কী মিলবে এতে বিমানবন্দরে ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট নিয়ে যা বললেন সাদিক কায়েম চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড অভিভাবকের অমতে পালিয়ে বিয়ে, ইসলামী শরিয়তে বৈধতার বিধান বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্ত রাখতে চায় বাংলাদেশ মূল্যস্ফীতির অজুহাতে ঋণের অতিরিক্ত অর্থ নেওয়া কি জায়েজ? একসময় স্কুল ফি দিতে পারেননি, আজ প্রায় ৩ হাজার কোটি টাকার মালিক এই অভিনেতা প্রায় এক যুগের পর বানসালি প্রোডাকশনের সিনেমায় কারিনা কাপুর বোনদের হকের সম্পত্তি বিক্রি, শরিয়তের বিধান কী?

টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ১-১ সমতায় ছিল।টাইব্রেকারের শুরুটা ভালোই করেছিল নেদারল্যান্ডস। টেউন কুপমাইনার্স প্রথম শট থেকে গোল করেন। কিন্তু মরক্কোর প্রথম শট নিতে এসে নিল আল আইনাউই ক্রসবারে বল মারেন।

এরপর জাস্টিন ক্লাইভার্টের শট পোস্টে লেগে ফিরে আসে। সেই সুযোগ কাজে লাগিয়ে সুফিয়ান রাহিমি গোল করে সমতা ফেরান। যদিও নেদারল্যান্ডসের গোলরক্ষক বার্ট ভারব্রুগেন বলে হাত লাগিয়েছিলেন, তবু সেটি জালে ঢুকে যায়।

পরের শটে ভাউট ভেগহর্স্ট গোল করলেও মরক্কোর তালবি সফল হন। এরপর ডাচদের হয়ে জুরিয়েন টিম্বারের শট লক্ষ্যভ্রষ্ট হয়। মরক্কোর হয়ে চতুর্থ শট নিতে এসে আশরাফ হাকিমিও পোস্টে বল মারেন। এতে নেদারল্যান্ডসের সামনে ম্যাচে ফেরার সুযোগ তৈরি হয়।

কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ক্রাইভেন সামারভিল। তার শট দারুণভাবে ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।

এরপর জয়ের জন্য শেষ শট নিতে আসেন ইসমাইল সাইবারি। কোনো ভুল না করে জালে বল পাঠিয়ে মরক্কোকে ৩-২ ব্যবধানে টাইব্রেকারের জয় এনে দেন তিনি।

এর আগে ম্যাচের ৭২তম মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। কিন্তু যোগ করা সময়ে ইসা দিয়োপের গোল মরক্কোকে সমতায় ফিরিয়ে আনে। অতিরিক্ত সময়েও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুর লড়াইয়ে জিতে শেষ পর্যন্ত শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে মরক্কো।

কিউএনবি/অনিমা/৩০ জুন ২০২৬,/সকাল ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit