শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা!

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

স্পোর্টস ডেস্ক : পর্তুগাল ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। দেশটির সবচেয়ে বড় ফুটবল তারকাকে নিয়ে প্রকাশ্যে কথা বলার ক্ষেত্রে সতীর্থদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ডেনমার্কের বিপক্ষে নেশনস লিগের জয়ের পর রোনালদোকে নিয়ে প্রশ্নের মুখে এমন পরিস্থিতিরই মুখোমুখি হয়েছেন পর্তুগিজ ডিফেন্ডার রেনাতো ভিগা।

ম্যাচ শেষে মিক্সড জোনে রোনালদোকে নিয়ে ভিগাকে একাধিক প্রশ্ন করা হয়। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের নির্দেশনা মেনে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। কোচ জর্জ জেসুসের একাদশ নির্বাচন নিয়ে মতবিরোধের জেরে রোনালদো জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার পরই খেলোয়াড়দের এ বিষয়ে কথা না বলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। কোপেনহেগেনে ডেনমার্কের বিপক্ষে ৪-২ গোলের জয় পায় পর্তুগাল। গুরুত্বপূর্ণ এই জয়ের পর ভিগা দলের পারফরম্যান্স নিয়ে কথা বললেও রোনালদোর প্রসঙ্গ উঠতেই তাকে সতর্ক অবস্থান নিতে দেখা যায়।

ডেনমার্কের বিপক্ষে জয়ের পর নিজেদের পারফরম্যান্স নিয়ে ভিগা বলেন, ‘অত্যন্ত কঠিন একটি মাঠে খুব শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এটি একটি চমৎকার ও পূর্ণাঙ্গ পারফরম্যান্স ছিল। আমরা এর আগেও এখানে খেলেছি এবং বেশ ভুগেছি। দলগতভাবে এটি আমাদের দিক থেকে দারুণ এক ম্যাচ ছিল, তবে এটিই আমাদের সেরা খেলা কি না তা জানি না; কারণ আমরা টানা তিনটি দুর্দান্ত ম্যাচ খেলেছি। এই আন্তর্জাতিক বিরতি শেষ করতে এখনো একটি ম্যাচ বাকি রয়েছে।’

এরপর রোনালদোকে নিয়ে প্রশ্ন করা হলে পাশে থাকা ফেডারেশনের প্রেস অফিসারের দিকে তাকান ভিগা। পরে তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক এবং সে জানে তার প্রতি আমার অনেক শ্রদ্ধাবোধ ও ভালোবাসা রয়েছে। কিন্তু আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমি এ বিষয়ে কোনো কথা বলতে পারব না, তাই…।’সাংবাদিকদের একের পর এক প্রশ্নের পর শেষ পর্যন্ত দুঃখ প্রকাশ করে ভিগা বলেন, ‘আমি সত্যিই এ নিয়ে কথা বলতে পারব না, আমাকে ক্ষমা করবেন, আমি কোনো মন্তব্য করতে পারছি না।’     

জাতীয় দলের হয়ে নিজের দায়িত্বের কথাও তুলে ধরেন এই ডিফেন্ডার। তিনি বলেন, ‘নরওয়ে ম্যাচের আগেও যেমনটা বলেছিলাম, ক্লাব হোক বা জাতীয় দল—নিজের সেরাটা উজাড় করে দিতে আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করি। আমার মতে, সেলেসাওদের হয়ে মাঠে নামাই একজন ফুটবলারের জীবনের সবচেয়ে বড় সম্মান—বিশেষ করে একজন পর্তুগিজের জন্য। জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর প্রতিটি সুযোগকে আমি পরম গর্বের সঙ্গে দেখি এবং নিজেকে আরও উঁচুতে নিয়ে যেতে কাজ করে যাব।’

কোচ জেসুসের অধীনে দলের কৌশলগত পরিবর্তন নিয়েও কথা বলেছেন ভিগা। তার ভাষায়, ‘আমরা এর আগেও এই মাঠে খেলেছি এবং ম্যাচটি মোটেও সহজ ছিল না, তাই আজকের (গতকাল) এই জয়ের গুরুত্ব অনেক বেশি।’ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের দুর্দান্ত জয় সত্ত্বেও রোনালদোকে ঘিরে দলের অভ্যন্তরীণ পরিস্থিতিই এখন আলোচনার কেন্দ্রে। তবে রোনালদোর সঙ্গে তার সম্পর্ক ও শ্রদ্ধার কথা জানালেও এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি ভিগা।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit