রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪৮ Time View
আন্তর্জাতিক ডেস্ক  : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য নিয়ে বেশ আলোচনা চলছে। তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে কিছু আপত্তিকর কথা বলেছিলেন। এবার তারই কড়া জবাব দিলেন মেলোনি। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে, তিনি আমেরিকা-বিরোধী নন, আবার কারও সামনে হাঁটু গেড়েও বসে নেই।সোমবার একটি সংবাদমাধ্যমে মেলোনি এই কথাগুলো বলেন। তিনি বলেন, ‘আমি আমেরিকা-বিরোধী নই। আবার আমি কারও কাছে হাঁটু গেড়েও বসে নেই। আমি মনে করি পশ্চিমা দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে বেশি শক্তিশালী হয়। আমি এর জন্যই কাজ করছি।’ তিনি আরও বলেন, ভালো ও মজবুত সম্পর্কের জন্য স্পষ্ট কথা বলা জরুরি। আর আমি একজন স্পষ্টভাষী মানুষ।

এই বিবাদের শুরু কয়েকদিন আগে। একটি সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, মেলোনি নাকি তার সাথে ছবি তোলার জন্য খুব অনুরোধ করেছিলেন। ট্রাম্প বলেন, ‘সে আমার সাথে ছবি তোলার জন্য খুব পাগল ছিল। আমি হয়তো ছবি তুলতাম না, কিন্তু তার জন্য আমার মায়া হচ্ছিল।’
ট্রাম্প আরও বলেছিলেন, তিনি মেলোনির সাথে কথা বলতে বাধ্য ছিলেন না। তবুও তিনি কথা বলায় মেলোনি হয়তো খুব খুশি হয়েছেন।

ট্রাম্পের এমন কথায় দারুণ ক্ষুব্ধ হয়েছে ইতালি। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ট্রাম্পের এই কথাগুলোকে পুরো ইতালির জন্য ‘অপমানজনক’ বলেছেন। এর প্রতিবাদে তিনি ২১ ও ২২ জুন যুক্তরাষ্ট্রে তার নির্ধারিত একটি গুরুত্বপূর্ণ সফর বাতিল করেছেন।

শুধু মেলোনিকে নিয়েই নয়, ওই সাক্ষাৎকারে ইউরোপ নিয়েও সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, ইউরোপের দেশগুলো জ্বালানি ও অভিবাসীদের বিষয়ে একদম ভুল করছে। এসব সমস্যার সমাধান না করলে ইউরোপ আর আগের মতো থাকবে না। অভিবাসন আর বাতাসের সাহায্যে চলা টারবাইনগুলোকে তিনি বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে ইউক্রেন প্রসঙ্গে ট্রাম্প বলেন, তারা শুধু শান্তি চায়। আর ইউরোপীয় ইউনিয়নে তাদের যুক্ত হওয়ার বিষয়ে আমেরিকার কোনো হাত নেই।

কিউএনবি/অনিমা/৩০ জুন ২০২৬,/সকাল ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit