শনিবার, ৩০ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম

রাজশাহী জেলা তাবলিগ ইজতেমার কাজের উদ্বোধন করলেন রাসিক মেয়র

সাঈদুর রহমান সাঈদ, রাজশাহী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪২ Time View

সাঈদুর রহমান সাঈদ, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা শুরু হতে যাচ্ছে আগামী ২ মার্চ। তিন দিনব্যাপী এই জেলা তাবলিগ ইজতেমা চলবে ৪ মার্চ পর্যন্ত। সোমবার দুপুরে নগরীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খুঁটি পুঁতে রাজশাহীতে জেলা তাবলিগ ইজতেমার কার্যক্রম উদ্বোধন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের এর সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করেন। মাঝেমাঝে কুচক্রি মহল এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে অপচেষ্টা চালায়। সেটি আপনাদের সকলের সহযোগিতায় প্রতিরোধ করা সম্ভব হয়।

মেয়র মহোদয় আরো বলেন, রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা আয়োজনে সিটি কর্পোরেশন থেকে সার্বিক সহযোগিতা করা হবে। শান্তির শহর রাজশাহীতে তাবলিগ ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন হবে আশা করি।অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান। উপস্থিত ছিলেন রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল বাহার, রাজশাহী জেলা তাবলিগ জামাতের আমির ডা: আমিনুল ইসলাম, এফবিসিসিআই এর পরিচালক শামসুজ্জামান আওয়াল, রাজশাহী সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

কিউএনবি/অনিমা/০৭ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit