বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ডোমারে শারদীয় দূর্গাপুজায় এবারে থাকবে সিসিটিভি ক্যামেরা বলছেন,পুলিশ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২১০ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার ১০২টি পূজামন্ডপে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী’র প্রচেষ্টায় সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। ডোমার উপজেলার ১০২টি পূজামন্ডপের মাঝে পৌরসভার ৯টি, ভোগডাবুড়ীর ৬টি, কেতকীবাড়ীর ৯টি, গোমনাতীর ৬টি, জোড়াবাড়ীর ৯টি, বামুনিয়ার ১০টি, পাঙ্গা মটুকপুরের ৯টি, বোড়াগাড়ীর ১৩টি, সদর ইউনিয়নের ৯টি, সোনারায়ের ১২টি ও হরিণচড়ার ৯টি পূজামন্ডপে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবীর প্রচেষ্টায় পুলিশের উদ্যোগে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।

মন্ডপ এলাকায় বিশৃঙ্খলা এড়াতে স্মার্ট সিসিটিভি ক্যামেরার আওতায় রাখার কথা জানিয়েছে। (ওসি) মাহমুদ উন নবী বলেন, উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত হিন্দু ধর্মীয় নেতাদের সাথে একাধিকবার বৈঠক করে সবার পরামর্শ নিয়েছি। সকল পুজা মন্ডপের জন্য স্মার্ট সিসি ক্যামেরা ব্যবস্থা হয়ে গেছে। ইতোমধ্যে কিছু ক্যামেরা বিতরণ করা হয়েছে এবং বাকিগুলোতে দুই-তিনদিনের মধ্যেই বিতরণ করা হবে। সিসি ক্যামেরাগুলো সর্বক্ষনিক মনিটরিং করবে পুলিশের একটি দল।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দূর্গাপুজা পালনে পুলিশ সচেষ্ট থাকবে। এবিষয়ে ডোমার উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাম কৃষ্ণ বর্ম্মন জানান, দূর্গাপুজায় আমরা সবচেয়ে বেশি আনন্দ করি। তবে পূজায় বিশৃঙ্খলার আশঙ্কাও থাকে আমাদের মধ্যে। এবার ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের সকল ইউনিয়নের ও উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদক ছাড়াও হিন্দু ধর্মীয় নেতাদের সাথে একাধিক বৈঠক করে সকল পুজামন্ডপে সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেন। এতে আমরা খুবই আনন্দিত। আশা রাখি আনন্দ ও উৎসাহর মধ্য দিয়ে যথাযথ ভাবে পূজা উৎযাপন করতে পারবো।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit