বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

আগুনে পুড়ল রামগতির ৯ দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৫৮ Time View

ডেস্ক নিউজ : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার স্লুইসগেইট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম  হয়। তবে এর আগেই ৪ টি মুদি দোকান, ২টি ফার্মেসী, ২টি ফার্ণিচার, এবং ১টি ওয়ার্সপসহ মোট ৯টি দোকান ঘর ও মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।  এতে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে বেলাল, বাবুল, বেলাল হোসেন এবং জাকের হোসেনের মুদি দোকান, আলমগীর হোসেনের পাইকারি ওষুধের দোকান, রিপনের ওষুধের দোকান, বাবুল এবং আলী আহমেদের ফার্ণিচার দোকান এবং আকরামের ওয়ার্কশপ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তের শিকার ব্যবসায়ী ও ঘর মালিকদের তালিকা প্রস্তুত করতে ইতোমধ্যে প্রকল্প কর্মকর্তাকে বলা হয়েছে, তালিকা মোতাবেক বরাদ্দ পেলে সহায়তা দেওয়া হবে।

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit