বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাখো নেতাকর্মীর ভালোবাসায় রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদকে বরণ গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর দুদিনে ট্রলিং বোটে ধরা পড়ল ৮০ মণ ইলিশ, শঙ্কায় সাধারণ জেলেরা এখন আমি জামিন চাই না, ট্রাইব্যুনালকে বললেন দীপু মনি ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল তেহরান সালাহউদ্দিন আহমদের গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেফতার মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আশুলিয়ায় জশনে জুলুস ও ওয়াজ মাহফিল

৪৯তম বিশেষ বিসিএস: আজ হতে পারে লিখিত পরীক্ষার ফল প্রকাশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানাচ্ছে, ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ফল প্রকাশের এক সপ্তাহের বিরতির পর ২৬ অক্টোবর থেকে শুরু হবে মৌখিক পরীক্ষা।

শিক্ষার বিশেষ এই বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি পদে নিয়োগ দেওয়া হবে। রোববার (১৯ অক্টোবর) পিএসসি সূত্রে জানা গেছে, এ বিসিএসে মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। ফলে প্রতিটি পদের বিপরীতে গড়ে ৪৫৬ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন।
 
৪৯তম বিসিএস পরিক্রমা-
 
এ বিশেষ বিসিএসটি সাধারণ শিক্ষা ক্যাডারের জন্য আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল চলতি বছরের ২১ জুলাই। এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর, যা ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরের একাধিক কেন্দ্রের মাধ্যমে সম্পন্ন করা হয়। পরীক্ষায় মোট উপস্থিত ছিলেন ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন প্রার্থী। উপস্থিতির হার ৫৬ দশমিক ৪৯ শতাংশ।
 
পিএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে ওয়েবসাইটে আসনবিন্যাস, সময়সূচি এবং প্রয়োজনীয় নির্দেশিকা প্রকাশ করেছে। পিএসসি জানিয়েছে, শিক্ষা ক্যাডারের এই বিশেষ বিসিএসে দ্রুত ফলাফল প্রকাশ ও মৌখিক পরীক্ষার পরিকল্পনা গ্রহণের মাধ্যমে প্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার দিন শেষ করার চেষ্টা করা হচ্ছে। ফল প্রকাশ ও মৌখিক পরীক্ষার সময়োপযোগী আয়োজন প্রার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করছে।

 
শিক্ষার্থীরা মনে করছেন, ৪৯তম (বিশেষ) বিসিএসের নিয়োগপ্রক্রিয়া ত্রুটিমুক্ত করতে পারলে ভবিষ্যতের প্রার্থীরা পিএসসির প্রতি আস্থাশীল থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit