মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
দিল্লির দাসত্ব করাই আওয়ামী লীগের চেতনা: রিজভী প্রথমবার আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক’ হরমুজে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান, তিন তেলবাহী জাহাজে আগুন এস্তোনিয়ার সঙ্গে ‘প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে’ রাশিয়া, হুঁশিয়ারি মস্কোর ইসরায়েলি বোমাবর্ষণে কয়েক দশকের জন্য ‘বিষাক্ত ধ্বংসস্তূপে’ পরিণত হয়েছে গাজা দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় রুশ উড়োজাহাজ ঘিরে আতঙ্ক, উড়ল যুদ্ধবিমান বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড

কোয়াব থেকে পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : রোববার (১৯ অক্টোবর) পদত্যাগের ঘোষণা দিয়ে কোয়াবের সভাপতির নিকট একটি চিঠি লেখেন তিনি। গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশি ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ মিঠুন।

একই সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর ও ইমরুল কায়েসের সঙ্গে নির্বাচিত হয়েছিলেন পাইলট। এরপর গত ৬ অক্টোবর বিসিবি পরিচালক নির্বাচনে ‘সি’ ক্যাটাগরি থেকে নির্বাচিত হন পাইলট। মূলত উভয় সংগঠনের স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখার জন্য তিনি কোয়াবের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন।

কোয়াব সভাপতিকে পাঠানো চিঠিতে জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার লেখেন, ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত সম্মান ও গর্বের বিষয় ছিল। এই সময়ে আমি অসাধারণ সহকর্মীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এবং আমাদের ক্রিকেটারদের কল্যাণে সামান্য হলেও অবদান রাখতে পেরেছি। এই অভিজ্ঞতা আমি সবসময় গভীর সম্মান ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করব।’

তিনি আরও লেখেন, ‘সম্প্রতি আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছি। তাই উভয় সংস্থার স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখার জন্য আমি কোয়াব-এর নির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করা উচিত মনে করছি। অতএব, আমি কোয়াব-এর নির্বাহী সদস্য পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি। আমার দায়িত্বকালে প্রদত্ত আস্থা, সমর্থন এবং বন্ধুত্বের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ক্রিকেটারদের কল্যাণে কোয়াব-এর ভবিষ্যৎ প্রচেষ্টায় অব্যাহত সাফল্য কামনা করছি।’

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit