শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের

রিশাদের রেকর্ডে ভাগ্য খুলল নাসুমের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : গতকাল (১৮ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে ওয়ানডেতে ৬ উইকেট শিকারের রেকর্ড গড়েন রিশাদ হোসেন। তার রেকর্ড গড়া বোলিংয়ে ২০৭ রান করেও ৭৪ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। 

প্রথম ম্যাচে মিরপুরে বাড়তি সুবিধা পেয়েছেন স্পিনাররা। পরের দুই ম্যাচেও একই ধরনের উইকেট হতে যাচ্ছে এটা অনেকটাই নিশ্চিত। এ কারণেই স্পিনে শক্তি বাড়াতে নাসুমকে স্কোয়াডের সঙ্গে নতুন করে যুক্ত করা হয়েছে।

গতকালকের আগে ১২ ম্যাচে খেলে ১১টিতে হেরে যায় বাংলাদেশ। যে কারণে ওয়ানডে র‌্যাংকিংয়ে নয় নম্বর পজিশন থেকে ১০–এ নেমে ২০২৭ সালের বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পড়েছে টাইগাররা। বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ২০২৭ সালের মার্চের মধ্যে নয় নম্বর পজিশনে থাকতে হবে বাংলাদেশকে।

উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় জিতে লিড নিয়েছে বাংলাদেশ। সিরিজের বাকি দুই ম্যাচ ২১ ও ২৩ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit