রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

মৃত্যু

খুজিস্তা নূর ই নাহরীন, ঢাকা।
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২৬৮ Time View

মৃত্যু
—–

জীবন অনন্তকালের নয়, সময়ে ঘেরা কেবলই এক স্বপ্ন। এই স্বপ্নকে কে কিভাবে এগিয়ে নিয়ে যাবে এটা একান্তই তাঁর নিজস্ব অভিরুচি। অবশ্যম্ভাবী মৃত্যু এসে স্বপ্নকে থামিয়ে দেয় একদিন।

মৃত্যু মানে জীবন আর স্বপ্ন থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য লোকে অন্য ভুবনে। এই পৃথিবীর সাথে তাঁর সমস্ত লেন-দেনের পরিসমাপ্তি।
পৃথিবীতে কোন কিছুই কারো জন্য থেমে থাকে না। একদিন যা কিছুই আমার ছিল মৃত্যুর পর আজ তা অন্য জনের। জামা-কাপড়, বাড়ি-গাড়ি থেকে শুরু করে বস্তুগত সমস্ত কিছু কেউ না কেউ ভোগ করবে। সেই সাথে আমার নেক আমল আর সম্পদের সাথে যদি কোন অভিশাপ থাকে সেটাও ।

তবে কেন কবরের জন্য এক টুকরো জমি কিনে পৃথিবীর কাছে ঋণী হয়ে রইব ? মৃত্যুর পরেও কেন পৃথিবীতে আমার দখল দারিত্ব থাকতে হবে ?

মাটির শরীর মাটিতে মিশে যাবে কিন্তু কবরের জন্য জমি কেনা আসলে কেন, ধর্ম কি বলে ?

আমি আমার কবর বাঁধাতে বারণ করেছি সন্তানদের । কারণ কবরস্থানের জমি দখল করে রাখতে চাই না। না চাওয়া সত্ত্বেও মৃত্যুর ৮ বছর পরে আমার স্বামী ডাঃ জাহাঙ্গীর সাত্তার টিংকুর কবর বাঁধাতে হয়েছে সামাজিক চাপে পরে।

মৃত্যু মানে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়া। সেখানে বনানী/ আজিমপুর কিংবা রাউজান/জামালপুরে কি এসে যায় ????

যেখানে মৃত্যু সেখানেই মিশে যাওয়া। পৃথিবীর কাছে কোন দায় রাখতে চাই না আমি।

 

লেখিকাঃ খুজিস্তা নূর ই নাহরীন নিয়মিত লেখালেখি করেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তাঁর লেখা ঝড় তুলে। পূর্বপশ্চিমবিডিনিউজ এর সাবেক সম্পাদিকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী খুজিস্তা নূর ই নাহরীন বর্তমানে মডার্ন সিকিউরিটিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক। তাঁর টাইমলাইন থেকে পোস্টটি সংগৃহিত।

কিউএনবি/অনিমা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit