রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

আওয়ামী লীগ বাংলাদেশেও সংখ্যালঘু, দেশের বাইরেও সংখ্যালঘু: ইলিয়াস

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮০ Time View

ডেস্ক নিউজ : নিউইয়র্কের মাটিতে জুলাই যোদ্ধাদের ওপর আক্রমণকে আওয়ামী লীগের কাপুরুষতার পরিচয় বলে মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি জানান, আওয়ামী লীগ বাংলাদেশেও সংখ্যালঘু, দেশের বাইরেও সংখ্যালঘু।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে একথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে ইলিয়াস লেখেন, ‘জামায়াতের নায়েবে আমীরের সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়াতে অনেকেই মনে করছেন আমি জামায়াতের সাথে যুক্ত হয়ে গিয়েছি! আমি বহুবার বলেছি আমাকে যা ইচ্ছা মনে করেন আমার কোনো সমস্যা নেই। শুধু আওয়ামী লীগ না বানালেই চলবে। ওই অনুষ্ঠানটি আসলে জামায়াতের ছিলো না, আমি আখতারকেও এখানে রাখতে চেয়েছিলাম তারা রাজি হয়নি। সম্ভবত মির্জা ফখরুলকেও সেখানে দাওয়াত দেওয়া হয়েছিল।’

আওয়ামী লীগকে দেশ ও দেশের বাইরে সংখ্যালঘু উল্লেখ করে ইলিয়াস লেখেন, ‘আমি সাধারণত যে কোন পাবলিক অনুষ্ঠান এড়িয়ে চলি, এই অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্য কোন বিশেষ রাজনৈতিক দলের সাথে ঘনিষ্ঠতা তৈরি করা নয় বরং বিমানবন্দরে তাদেরকে যে অপমান করা হয়েছে সেটার জবাব দিতে।’

তিনি আরও লেখেন, ‘আমি দুদিন আগে ফেসবুকে ঘোষণা দিয়েছিলাম অনুষ্ঠানে আমি থাকবো যদি কারো সাহস থাকে তাহলে তারা আসুক। তারা আসেনি! আমাদের ঢাকা থেকে আসা জুলাই যোদ্ধাদেরকে একা পেয়ে তারা যেটা করেছে সেটা কাপুরুষোচিত, সাহসিকতা নয়। ওরা বাংলাদেশেও সংখ্যালঘু, দেশের বাইরেও সংখ্যালঘু।

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২৫, /সকাল ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit