বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম

শাহরুখের জন্মদিন ঘিরে ৩০ শহরে চলচ্চিত্র উৎসব!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৯৭ Time View

বিনোদন ডেস্ক : আগামী ২ নভেম্বর শাহরুখ খানের ৬০তম জন্মদিন। তার জন্মদিনের আগাম উপহার হিসেবে ৩১ অক্টোবর থেকেই ভারতজুড়ে চলবে শাহরুখ ম্যানিয়া। শুরু হবে কিং খান স্পেশাল ফিল্ম ফেস্টিভ্যাল। বলিউড তারকার জন্মদিনকে বিশেষ করে তুলতে বিশেষ এই উদ্যোগ নিয়েছে পিভিআর আইনক্স।

জানা গেছে, আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশেষ এই চলচ্চিত্র উৎসব। ভারতের ৩০টি শহরে ৭৪টি প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের বিভিন্ন সুপারহিট ছবি। এ ক্ষেত্রে শাহরুখের দর্শক-অনুরাগীরা ফের একবার সিনেমাহলে গিয়ে তার পুরনো ছবিগুলো দেখার সুযোগ পাবেন আরো একবার।

এই উৎসবে দেখা যাবে ‘কাভি হাঁ কাভি না’, ‘দিল সে’, ‘ম্যায় হু না’, ‘দেবদাস’, ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’র মতো ছবিগুলো।

চলতি বছরটা এমনিতেও কাজের দিক থেকে বেশ ভালো যাচ্ছে শাহরুখের। একের পর এক প্রাপ্তি আসছে তার জীবনে। তার মধ্যে অন্যতম ৩৩ বছরের অভিনয় জীবনে এই বছর প্রথম জাতীয় পুরস্কার পাওয়া। শুধু তাই নয়, সন্তানের সাফল্যও চাক্ষুষ করেছেন তিনি।

অন্যদিকে মেয়ে সুহানা খানও অভিনয় করছেন তার নতুন ছবি ‘কিং’এ। এই সবকিছুর সঙ্গেই তার এবারের জন্মদিনটাও হয়ে উঠতে চলেছে চলচ্চিত্রময়। যা এক অন্যরকমের প্রাপ্তি বলা যায়। সবমিলিয়ে শাহরুখের এই বছরটা খুবই স্পেশাল।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৫,/সকাল ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit