বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

স্বস্তিকাকে নিয়ে কী লিখলেন ঐন্দ্রিলা?

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ Time View

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’-এর নতুন মৌসুমে নতুন উপস্থাপনার দায়িত্ব নিয়ে বাজিমাত করেছেন। ‘দিদি নম্বর ১’ সঞ্চালনায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। দীর্ঘদিনের এই পরিচিত শোর সঞ্চালক হিসেবে তার আগমন দর্শকদের যেমন নজর কেড়েছে, ঠিক তেমনই সহকর্মীদের কাছ থেকেও পাচ্ছেন অশেষ শ্রদ্ধা ও প্রশংসা। 

‘দিদি নম্বর ১’ এবার শুধু সঞ্চালক পরিবর্তনই নয়, এসেছে একাধিক চমকপ্রদ পরিবর্তন। আগে যেখানে প্রতি পর্বে চারজন অংশ নিতেন, এখন সেখানে একঝাঁক প্রতিযোগী একসঙ্গে অংশ নিচ্ছেন। এর পাশাপাশি শোর সম্প্রচারের সময় পরিবর্তন করে রাত ১০টা ১৫ মিনিটে নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি এবারের মৌসুমে প্রতিযোগী হিসেবে ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে হাজির হয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা বোস। আর এ রিয়্যালিটি শো দেখে স্বস্তিকা মুখার্জির আন্তরিক ব্যবহারে মুগ্ধ হয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী। সেখানে স্বস্তিকার সঙ্গে কাটানো সময়ের স্মৃতি শেয়ার করে ঐন্দ্রিলা বোস বলেন, এমন একজন গুণী ও সিনিয়র শিল্পীর কাছ থেকে পাওয়া সম্মান এবং ভালোবাসা তার হৃদয় স্পর্শ করেছে।

তিনি বলেন, ‘আমার প্রিয় অভিনেত্রী ও অনন্য সাধারণ মানুষ স্বস্তিকা মুখার্জির সঙ্গে দুর্দান্ত সময় কেটেছে। একজন সিনিয়র শিল্পী কীভাবে নিজেকে এতটা মার্জিত, আন্তরিক ও উদারভাবে উপস্থাপন করতে পারেন, স্বস্তিকা দিদি তার অনন্য উদাহরণ। সত্যিকারের একজন আদর্শ মানুষের ব্যক্তিত্ব ঠিক এমনই হওয়া উচিত।’ঐন্দ্রিলা বোস বলেন, ‘মঞ্চে তার উপস্থিতি, সুন্দর ব্যবহার এবং মানুষকে গুরুত্ব দেওয়ার মানসিকতা আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে। তার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা বহুগুণ বেড়ে গেছে।’

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit