বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপন রাখার কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে কনস্যুলেটের চিঠি ৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা

পাঁচ বছরের শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকার ধোপাপাড়ায় পাঁচ বছরের শিশু সৈয়দ তাহসিনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা সৈয়দ সাব্বির ও সৎ মা কল্পনার বিরুদ্ধে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে শিশুটির ওপর দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন চালানো হচ্ছিল বলে স্বজনরা অভিযোগ করেন। বুধবারও তাহসিনকে মারধর করা হয়। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলা শারীরিক নির্যাতনের ধারাবাহিকতায় বুধবারের মারধরের একপর্যায়ে শিশুটির মৃত্যু হয়েছে। তবে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, প্রতিবেশীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির বাবা ও সৎ মাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit