আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে ইটভাটায় অবৈধভাবে কৃষিজমির মাঠি তোলার অপরাধে ২ টি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজ্রিস্ট্রেট আরাফাত আমান আজিজ।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ২ টায় পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের ঢেড়েরহাট বুড়াবাজার নামক এলাকায় মেসার্স বসুন্ধরা ব্রিকস ও মেসার্স সততা ব্রিকস নামে এই দুই ইটভাটা কে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এসময় পার্বতীপুরের বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের উপ-পরিদর্শক তুহিন বাবুসহ একদল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আদালত সুত্র জানায়, ২টি ইটভাটাকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় অর্থ দন্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালতের পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজ্রিস্ট্রেট আরাফাত আমান আজিজ দৈনিক দেশ রুপান্তর কে বলেন, কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই ইটভাটা কে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৬,/রাত ৯:২২