সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ Time View

বিনোদন ডেস্ক : একসময় টলিপাড়ার অন্যতম আলোচিত জুটি ছিলেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি। পর্দার রসায়ন থেকে বাস্তব জীবনের সম্পর্ক—দুজনকে ঘিরে একসময় ছিল দর্শকের তুমুল আগ্রহ। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্কের পথ আলাদা হয়ে যায়। এরপর কেটে গেছে প্রায় এক দশক। 

দুজনই নিজেদের জীবনে এগিয়ে গেছেন, গড়েছেন নতুন সম্পর্ক ও নতুন পরিচয়। এবার ‘দেশু ৭’ সিনেমার হাত ধরে দীর্ঘ ১০ বছর পর ফের জুটি হিসেবে পর্দায় ফিরছেন তাঁরা। আর সেই প্রত্যাবর্তন ঘিরেই নতুন করে আলোচনায় এসেছে তাঁদের পুরনো সম্পর্ক।
এরই মধ্যে অতীতের সেই সম্পর্ক এবং বর্তমান সমীকরণ নিয়ে মুখ খুলেছেন দেব। অভিনেতার কথায়, শুভশ্রীর সঙ্গে যোগাযোগ হঠাৎ করে বন্ধ হয়ে যায়নি। এমনকি রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্তও তাঁদের ফোনে কথা হয়েছিল।
এরপর দুজন মিলে এমন একটি সিদ্ধান্ত নেন, যা তাঁদের নিজেদের জীবনে এগিয়ে যেতে সাহায্য করেছে বলে মনে করেন দেব। পারস্পরিক সম্মতিতেই সমাজমাধ্যমে একে অপরকে আনফলো ও ব্লক করে দিয়েছিলেন তাঁরা।
দেব বলেন, ‘শুভশ্রীর সঙ্গে যোগাযোগ হঠাৎ করে বন্ধ হয়ে যায়নি! রাজের সঙ্গে ওর বিয়ের আগের দিন পর্যন্তও আমাদের ফোনে কথা হয়েছে। তারপর একে অপরকে ব্লক করে দিই। আমরা দুজনেই চেয়েছিলাম পুরনো সম্পর্ক পেছনে ফেলে সুন্দরভাবে জীবনে এগোতে। তাই পারস্পরিক সম্মতিতে আমরা সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো আর ব্লক করে দিয়েছিলাম।’
তার ভাষ্য অনুযায়ী, এর পেছনে কোনো তিক্ততা বা বিরোধ ছিল না। বরং পুরনো সম্পর্কের আবেগকে পেছনে ফেলে নিজেদের নতুন জীবনে মন দেওয়াই ছিল তাঁদের উদ্দেশ্য। নতুন সম্পর্ক ও নতুন জীবনের প্রতি সম্মান দেখাতে অতীত থেকে কিছুটা দূরত্ব তৈরি করাই দুজনের কাছে তখন সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছিল।
বর্তমানে পরিস্থিতি অবশ্য সম্পূর্ণ ভিন্ন। শুভশ্রী রাজ চক্রবর্তীর সঙ্গে সংসার করছেন। অন্যদিকে দেবের জীবনে রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। দুজনের জীবনেই এসেছে নতুন অধ্যায়। সেই জায়গা থেকেই প্রায় এক দশক পর আবারও একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন দেব ও শুভশ্রী।
তবে তাঁদের এই অন-স্ক্রিন পুনর্মিলনের পেছনে রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন দেব। তাঁর মতে, তাঁদের মতো পরিণত মানসিকতার মানুষ পাশে না থাকলে এই পুনর্মিলন সম্ভব হতো না। পুরনো সম্পর্কের দুই মানুষকে নতুন করে ক্যামেরার সামনে একসঙ্গে দাঁড় করাতে তাঁদের আস্থা ও মানসিক পরিপক্বতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
‘দেশু ৭’ তাই শুধু একটি সিনেমা নয়, দেব-শুভশ্রীর ক্ষেত্রে যেন পুরনো এক অধ্যায়ের নতুন পাঠও। একসময় যাঁদের প্রেম নিয়ে সরগরম থাকত টলিপাড়া, আজ তাঁরা নিজেদের জীবনের আলাদা অধ্যায় পেরিয়ে ফের পর্দায় জুটি বেঁধেছেন। অতীতের সম্পর্ক, বিচ্ছেদ, দূরত্ব পেরিয়ে পেশাগত জায়গায় তাঁদের এই পুনর্মিলন ঘিরে দর্শকদের আগ্রহও এখন তুঙ্গে।
বলা দরকার, প্রযোজনার পাশাপাশি ‘দেশু ৭’  পরিচালনাও করেছেন দেব নিজে। দেব-শুভশ্রী জুটি ছাড়াও এতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। আগামী ১৬ অক্টোবর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit