মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী ট্রাম্প ও নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান ৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ র‍্যাব এক অর্থে সেভাবে থাকছে না,নামও সম্ভবত পাল্টাচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ময়মনসিংহ-সিলেটে হামের উপসর্গে চার শিশুর মৃত্যু জোড়া উইকেট তুলে নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে আত্মসমর্পণ বাংলাদেশির মধ্যপ্রাচ্যের নেতাদের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছেন ট্রাম্প সিলেট সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির পাল্টা জবাব

মেয়র বরাবরে দক্ষিণ সুরমার ভাড়েরা বিল থেকে বর্জ্য অপসারণের দাবীতে স্মারকলিপি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৮৫ Time View

 

সিলেট প্রতিনিধি : দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী ভাড়েরা বিল থেকে বর্জ্য অপসারণ ও খনন করে মৎস্য সম্পাদ, পরিবেশ ও কৃষি জমি রক্ষা, বিলের চতুর্দিক পাড় বাঁধাই করে তালগাছ রোপনের দাবীতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বরাবরে ১২টি গ্রামাবাসী স্মারকলিপি পেশ করেছেন। গতকাল ২৩ মার্চ বুধবার দুপুরে নগর ভবনে মেয়র আরিফুল হক চৌধুরী হাতে স্মারকলিপি প্রদান করেন বিশিষ্ট মুরব্বী আব্দুল মালিক, কুচাই ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার সবুজ কুমার বিশ্বাস, শাহ মোহাম্মদ বদরুজ্জামান বদরুল, মোঃ শামীম কবির প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, দক্ষিণ সুরমার ১৫ একর জায়গার উপরে অবস্থান ঐতিহ্যবাহী ভাড়েরা বিল। ১৫/২০ ফুট গভীর বিল থেকে কয়েকশত টন দেশীয় প্রজাতির মাছ পাওয়া যেতো। নানা ধরনের বক, কাক, পানকৌড়ি, চিল সহ পাখ-পাখালির কলকাকলিতে মুখরীতে থাকতে বিলটি। প্রতিবছর পলোভাওয়া উৎসব হতো। বিলের পানি দিয়ে কৃষকরা ধান চাষ করতেন, মৎস্যজীবীরা মাছ ধরতেন। কিন্তু আজ সেই বিলের কোন অস্তিত্ব নেই। বর্তমান প্রজন্ম ভাড়েরা বিলটি চিনবে না এমন অবস্থায় পরিনত হয়েছে। বিগত ২০/২৫ যাবৎ সিটি কর্পোরেশন বর্জ্য ফেলার কারণে ধীরে ধীরে বিলটি সম্পূর্ণ ভরাট হয়ে গেছে। বিলের পানি আলকাতার মতো কলো হয়ে বিষাক্ত হয়ে পড়েছে। এই পানি প্রবাহিত হয়ে কৃষি খেতের ধান ও মাছ মরে যাচ্ছে, পাশাপাশি পরিবেশ বিপর্য হয়ে মহামরি রূপে বিলটি চরম বিপর্যয়কর অবস্থায় পতিত হয়ে আছে।

স্মারকলিপিতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকে সরেজমিনে ভাড়েরা বিলটি পরিদর্শন ও দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে বিলটি খনন, পাড় বাঁধাই, তালাগাছ রোপন ও যুগোপযোগী পরিবেশ বান্ধব পরিবেশ তৈরী করে এলাকাবাসীকে সমূহ ক্ষয়-ক্ষতির হাত রক্ষার জোর দাবী জানানো হয়। ভাড়েরা বিল থেকে বর্জ্য অপসারণ ও রক্ষার দাবীতে দক্ষিণ সুরমার আলমপুর, ছিটা গোটাটিকর, গঙ্গা রামেরচক, গোটাটিকর, মালিপুর, হবিনন্দী, গঙ্গানগর, পালপুর, কুচাই, শ্রীরামপুর সহ বিভিন্ন গ্রামের প্রায় চার শতাধিক মানুষ স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/ সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit