শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

ময়মনসিংহ-সিলেটে হামের উপসর্গে চার শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭৫ Time View

ডেস্কনিউজঃ হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশু এবং সিলেটে চিকিৎসাধীন আরও তিন শিশুর মৃত্যু হয়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গে মারা যাওয়া তিন শিশুর নাম ইশিতা কাহের, সুস্মিতা ও লাবিবা। তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। মৃত তিন শিশুরই বয়স এক বছরের কম বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এ নিয়ে সিলেট বিভাগে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৮১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন কোনো রোগী শনাক্ত না হলেও সন্দেহভাজন ৯২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মারা যাওয়া ৪০ শিশুর মধ্যে চারজনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছিল। বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

কিউএনবি/বিপুল/১৯.০৫.২০২৬/দুপুর ২.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit