বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৭২ Time View
সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে বেসরকারি ও সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর এবং শরীয়তপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাসির ইসলাম এর উপর ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে। সোমবার দুপুরে নওগাঁ সদর হাসপাতাল চত্বরে ঘণ্টা ব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়।

উক্ত মানববন্ধনে বিএমএ ও ড্যাব, নওগাঁ শাখার সভাপতি ডা: ইসকেন্দার হোসেন, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মুক্তার হোসেন, নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আ.ম আখতারুজ্জামান, নওগাঁ সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আর এমও ডাঃ আবু জার গাফদার, নওগাঁ ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক শামছুল হক বকুল প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সরকারী বেসরকারী হাসপাতালে হামলা, শরীয়তপুর জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এর উপর বর্বরোচিতো এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এবং “স্বাস্থ্য কর্মী সুরক্ষা আইনের মৌলিক দাবি করনে।

কিউএনবি/আয়শা/ ১৮ মে ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit