মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সেনা পাঠাচ্ছে সুইডেন ‘বাংলা একাডেমি ফন্ট’ এর উদ্বোধন ইতালির নামে মালয়েশিয়ায় পাচার দুইজন গ্রেপ্তার  শার্শায় কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২ এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে  পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা।

ষড়যন্ত্রের প্রতিবাদে পদত্যাগের চ্যালেঞ্জ এমপি বাবুলের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৫১ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎​লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল দলের একটি অংশের অপপ্রচার ও বিষোদগারের জবাবে নিজের পদত্যাগের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। একই সাথে দলীয় শৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় একটি স্বার্থান্বেষী মহলের অব্যাহত ষড়যন্ত্রের নিরপেক্ষ বিচার দাবিতে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
‎
‎​মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে লালমনিরহাটের আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় মাঠে আদিতমারী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত এক ‘কর্মী মূল্যায়ন সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‎​তৃণমূলের একাংশের সমালোচনা করে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্ব আজ উপস্থিত আছেন। তাঁরা যদি তৃণমূলের নেতা না হন, তবে কি গুটিকয়েক ব্যক্তিই তৃণমূল? আমাদের দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী যদি মনে করেন আমি অযোগ্য এবং পদত্যাগ করার নির্দেশ দেন, তবে এক মুহূর্তও দেরি না করে আমি পদত্যাগ করব।
‎
‎​নিজের বিরুদ্ধে চলা চক্রান্তের বিষয়ে তিনি আরও বলেন, মনোনয়নের সময় থেকেই একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। এরা শুধু আমার ব্যক্তিগত ক্ষতি করছে না, বরং শহীদ জিয়ার পরিবারের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে। আমি প্রধানমন্ত্রীর কাছে এই দীর্ঘদিনের নোংরা রাজনৈতিক চক্রান্তের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করছি। ‎​কর্মী মূল্যায়ন সভায় স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দ বলেন, নির্বাচনের আগে মনোনয়ন বঞ্চিত একটি পক্ষ দলের মধ্যে অন্তর্কোন্দল সৃষ্টি করে। সেই অসহযোগিতা উপেক্ষা করেও বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর, দৃশ্যমান উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে ঈর্ষান্বিত হয়ে পরাজিত চক্রটি এখন নানা কুৎসা রটাতে ব্যস্ত।

বক্তারা অবিলম্বে এই চক্রান্তকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ‎​এর আগে সভার শুরুতে এমপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ডের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
‎

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit