বিনোদন ডেস্ক : ‘বাংলা একাডেমি ফন্ট’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে ‘তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প’ কর্তৃক প্রস্তুতকৃত এই ফন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ‘তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প’ এর পরিচালক মাহবুব করিম, ভাষাপ্রযুক্তি বিশেষজ্ঞ মামুন অর রশীদ এবং প্রকাশনা বিশেষজ্ঞ শহীদুল ইসলাম।
তারা আনুষ্ঠানিকভাবে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের কাছে ‘বাংলা একাডেমি ফন্ট’-এর নমুনা হস্তান্তর করেন।
কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৬,/রাত ৮:৫৫