মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সেনা পাঠাচ্ছে সুইডেন ‘বাংলা একাডেমি ফন্ট’ এর উদ্বোধন ইতালির নামে মালয়েশিয়ায় পাচার দুইজন গ্রেপ্তার  শার্শায় কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২ এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে  পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা।

শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২

শার্শা(যশোর)সংবাদদাতা ।
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ, ইয়াবা ও গাঁজাসহ২ জনকে আটক করেছে পুলিশ। পৃথক এ অভিযানে ২০০ বোতল নেশাজাতীয় সিরাপ, ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, শার্শার রাজনগর গ্রামের মনু মিয়ার ছেলে আবু সাঈদ (২১) ও গোড়পাড়া গ্রামের জাহান আলী খানের ছেলে সবুজ খান (৩৫)।

শার্শা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (৫ অক্টোবর) রাত ১০টার দিকে রাজনগর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রুবেল ব্যাপারীর বাড়ির সামনে শালতা থেকে শাড়াতলা বাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে আবু সাঈদকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক আবু সাঈদ ও তার সাথে জড়িত পলাতক আরও দুইজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

অপরদিকে, পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পাড়া গ্রামের জাহান আলী খানের ছেলে সবুজ খান (৩৫)। পুলিশ জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) পাকশিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাকশিয়া বাজারের ব্রিজসংলগ্ন উত্তর পাশে আরিফ হোসেনের চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে সবুজ খানকে আটক করা হয়।

পুলিশের দাবি, তার হেফাজত থেকে ২০০ বোতল ‘উয়ানসেরেক্স কফ সিরাপ’ এবং একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিসহ ঘটনার সঙ্গে জড়িত পলাতক আরও তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত মামলা দাখিল করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তিনি বলেন মাদক মামলার অভিযান চলমান রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৬,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit